ইউরোপে ভিপিএনের মাধ্যমে আসা থ্রেডস ব্যবহারকারীদের ব্লক করছে মেটা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যেসব ব্যবহারকারী ভিপিএন দিয়ে থ্রেডস অ্যাপে প্রবেশের চেষ্টা করছেন, তাঁদের ব্লক করছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। থ্রেডস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে থ্রেডস প্রকাশিত হলেও গোপনীয়তা নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশেগুলোতে অ্যাপটির কার্যক্রম চালু হয়নি। এখন ব্লক করা হলেও পরবর্তীত সময়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে থ্রেডস। খবর এনগ্যাজেট ও প্রথম আলো।
থ্রেডসের বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থ্রেডসের কার্যক্রম সচল নেই। এখন যাঁরা অবৈধভাবে থ্রেডসে প্রবেশের চেষ্টা করবেন, তাঁদের আটকাতে আরও বাড়তি পদক্ষেপ নেওয়া হবে। মেটার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাজার খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে থ্রেডস এসব দেশে চালু হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারলেও আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা আইনের কারণে ইউরোপীয় ইউনিয়ন ও আয়ারল্যান্ডে থ্রেডস চালু করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ জটিলতা কাটিয়ে ইইউ ও আয়ারল্যান্ডে কবে নাগাদ থ্রেডস অ্যাপ উন্মুক্ত করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিবিটেক/বিএমটি







